শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন্স ডে: শুভশ্রী

নিউজ ডেস্ক :: সপ্তাহ খানেক আগে ১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বজুড়ে প্রেমিক যুগল নানা আয়োজনে উদযাপন করেছেন বিশেষ এই দিনটি। তবে তাদের মধ্যে ব্যতিক্রম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই টালিউড সুন্দরীর ভ্যালেন্টাইন্স ডে ১৪ ফেব্রুয়ারী নয়, বরং ২১ ফেব্রুয়ারি। নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে সোমবার এ খবর জানিয়েছেন শুভশ্রী নিজেই।

শুভশ্রী জানান, ২১ ফেব্রুয়ারি তার মনের মানুষ রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জন্মদিনটাই নিজের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উল্লেখ করেছেন শুভশ্রী।

এদিন ইনস্টাগ্রামে রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছা পূরণ হোক। পোস্টের শেষে ভালবাসার ইমোজি দিতেও ভোলেনি তিনি।

কানাঘুষা আছে, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুরু হয়েছিল। ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। সে বছরই ১১ মে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: