শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

মিথিলাকে নিয়ে কলকাতার অভিনেতার অভিযোগ

নিউজ ডেস্ক :: ভারতের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ এখনও নেটদুনিয়া কাপাচ্ছে। সেই হাওয়া লেগেছে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার গায়েও। আর তাকে ঘিরে মধুর অভিযোগ করেছেন কলকাতার অভিনেতা সৌরভ দাস। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় চলছে আলোচিত সিরিজ ‘মন্টু পাইলট’র কাজ। আর সেই শুটিং সেটটা পুরোটাই মাত করে রেখেছেন মিথিলা। তার দৌরাত্ম্যে নাকি নাকানিচোবানি খাচ্ছেন বেচারা সৌরভ দাস ওরফে ‘মন্টু’।

গত ১২ জানুয়ারি কালীঘাটে পূজা দিয়ে শুট শুরু হয়। একাধিক স্থানে চলছে কাজ। সেখানেই নাকি নানা সময়ে নানা মেজাজে মিথিলা সাইকেল চালিয়ে সাইসাই চক্কর কাটছেন। কখনো হিম হিম ভোর রাতে ভেজা শরীরে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা গেছে। আর ‘কাঁচা বাদাম’ গান শুনলেই তার সঙ্গে নেচেই চলছেন তিনি।

ভারতীয় পত্রিকা আনন্দবাজারের কাছে সৌরভের দাবি, ‘“কাঁচা বাদাম” গান কানে গেলে শুট ভুলে সেটের মধ্যেই উদ্দাম নাচ নাচছেন মিথিলা! তাকে আটকানো কঠিন। খুব দ্রুত সবার সঙ্গে মিশে গিয়েছেন মিথিলা।’

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। শহীদদের স্মরণ করতে শুটিং শেষে ছোট্ট একটি আয়োজন করে ইউনিট। সেখানে হঠাৎ বেজে ওঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। নিজ দেশের গানটি শুনেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। এসময় তাকে বুকে টেনে নেন সহকর্মী।

উল্লেখ্য, কলকাতায় এখন ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় মৌসুমের কাজ চলছে। যেখানে এবারের প্রধান আকর্ষণ বহ্নি অর্থাৎ মিথিলা। তার বিপরীতে আছেন মন্টু বা সৌরভ দাস। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: