শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

গান নিয়ে জাবেদ ইকরামের স্বপ্ন পূরণ

নিউজ ডেস্ক :: এই সময়ের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা ‘অন্তরাত্মা’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইতালি প্রবাসী শিল্পী জাবেদ ইকরাম। এটিই তার গাওয়া প্রথম মৌলিক গান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু।

লোক আঙ্গিকে প্রেম-ভালোবাসার কথায় সাজানো হয়েছে গানটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল সুপ্ত ও শাকিলা পারভীন। ভিডিওটি নির্মাণ করেছেন রাজু আহমেদ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে ‘অন্তরাত্মা’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে বলে জানান রবিউল ইসলাম জীবন।

ছোটবেলা থেকেই গান ভালোবাসেন নোয়াখালী জেলার সোনাপুরে জন্ম নেওয়া জাবেদ ইকরাম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাইতে থাকেন আশপাশের এলাকার বিভিন্ন অনুষ্ঠানে। স্বপ্ন দেখতেন একদিন বড় শিল্পী হবেন। তবে জীবনজীবিকার প্রয়োজনে মাত্র ২০ বছর বয়সে তিনি পাড়ি জমান ইতালিতে। তবে হাল ছাড়েননি।

গানটি নিয়ে সংগীতশিল্পী জাবেদ ইকরাম বলেন, ‘অনেক বছরের কাঙ্খিত স্বপ্ন গানটির মাধ্যমে পূরণ করতে পেরে আমি অনেক আনন্দিত। আমার এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন আমাদের নোয়াখালীরই সন্তান গীতিকার রবিউল ইসলাম জীবন। ইয়াসিন হোসেন নিরুকে নিয়ে তিনি আমার পছন্দসই একটি গানই উপহার দিয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: