শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

বুবলীর নয়া মিশন

নিউজ ডেস্ক :: নায়িকা শবনম ইয়াসমীন বুবলীর বৃহস্পতি এখন তুঙ্গে। এবার আরও একটি নতুন ছবিতে নাম লেখালেন তিনি। সাইফ চন্দন পরিচালিত নতুন ছবিটির নাম ‘লোকাল’। কয়েকদিন আগে বুবলী এই ছবিতে চুক্তিবদ্ধ হন। নেতৃত্বের লড়াই ও এলাকার পলিটিক্স নিয়ে নির্মিত হবে ‘লোকাল’। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করছে টাইগার মিডিয়া। তবে ছবিতে বুবলীর নায়ক আদর আজাদ।

চলতি মাসেই ‘লোকাল’ ছবির শুটিং শুরু হবে। লোকাল ছবিতে বুবলী ‘নেত্রী’ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন সাইফ চন্দন। তার কথায়, অভিনেত্রী হিসেবে বুবলী খুব সহযোগিতা পরায়ণ। নেত্রী চরিত্রটির জন্য গল্প তৈরির পর তাকে দেখতে পাই। তাছাড়া নেত্রী চরিত্রে বুবলী দুর্দান্ত কিছু করবেন বলে আশা করি। বুবলী বলেন, সাইফ চন্দন ভাই খুবই ট্যালেন্ট একজন ডিরেক্টর। প্রথম সিনেমা ‘কয়লা’য় কাজ করে তার সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে। আশা করি নতুন চলচ্চিত্রটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর আগে বুবলীকে নিয়ে করা ‘কয়লা’ ছবির আশি ভাগ কাজ শেষ করেছেন সাইফ চন্দন। এপ্রিলে বাকি অংশের শুটিং হবে। তার আগেই এ নির্মাতা তার নতুন আরেক ছবিতে বুবলীকে বাছাই করলেন। উল্লেখ্য, বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘টান’। এ ছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’সহ বেশকিছু সিনেমা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: