শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

নিভৃতে মাহি

নিউজ ডেস্ক :: গত বছরের মধ্য ভাগ থেকে অভিনয়ের বাইরের বিষয় নিয়ে আলোচনায় ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথম বিষয়টি ছিল সংসারে বিচ্ছেদ ও নতুন বিয়ে। দ্বিতীয় বিষয়টিই বেশি সাড়া ফেলেছিল।

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁসের পর থেকে আরও আড়ালে চলে যান মাহি। ফোনালাপের বিষয়টির জন্যই দারুণ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। গত বছরের শেষ ভাগে ব্যবসায়ী রাজীব সরকারের সঙ্গে হঠাৎ বিয়ে করে সবার মনোযোগ কাড়েন এ চিত্রনায়িকা। এরপর স্বামীর সঙ্গে ওমরাহ হজ পালনের পর গুঞ্জন ওঠে, মাহি হয়তো ধীরে ধীরে অভিনয় অঙ্গন থেকে গুটিয়ে যাবেন। এ খবরের কিছুদিন পরই দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মাহির সঙ্গে এক প্রতিমন্ত্রীর ফোনালাপ ফাঁসের বিষয়টি চাউর হয়। আর এতে করে মাহি ব্যক্তিগত ও সামাজিকভাবে বিড়ম্বনার মধ্যে পড়েন।

এ দুই বিষয়টিকে একসঙ্গে করেই অনেকেই যোগ-বিয়োগ করা শুরু করেছেন, তিনি হয়তো আর দীর্ঘায়িত করছেন না তার অভিনয় ক্যারিয়ার। এ ছাড়া তার ব্যক্তিগত জীবনেও নাকি পরিবর্তন আসছে। তিনি মা হচ্ছেন এমন খবর কেউ কেউ বলছেন। তবে মুখে কুলুপ এঁটে রয়েছেন মাহি। তবে নিজেকে আড়াল করলেও তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন ভিন্ন কথা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তার ঘনিষ্ঠ এক চলচ্চিত্রকর্মী জানিয়েছেন, মাহি নাকি ইচ্ছা করেই আড়ালে গেছেন। স্বামীকে সঙ্গ দেওয়া ছাড়া সাংসারিক অনেক দায়িত্ব পালন করে যাচ্ছেন। সময়-সুযোগ বুঝে নিজে হাজির হবেন সবার সামনে, এমন ঘটনাও নাকি ঘটবে শিগ্গির। এসব বিষয় নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কথা বলতে আগ্রহ দেখাননি। এদিকে তার অভিনীত ‘আশীর্বাদ’ নামে একটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে সম্প্রতি। এটি আগামীর রোজার ঈদের পর মুক্তি পাবে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: