শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

মেহজাবীনকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

নিউজ ডেস্ক :: নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ আরেক অভিনেত্রী শবনম ফারিয়া।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন— ‘মেহজাবীন অভিনীত ‘চিরকাল আজ’ নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারও কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সব পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।’ মেহজাবীনের অভিনয় ফারিয়াকে এতটাই ছুঁয়ে গেছে যে, তিনি প্রকাশ্যেই সেটি বলে ফেললেন।

সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে পাঁচটি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী।

অন্যদিকে ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ নাটকের জন্য শবনম ফারিয়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। কিন্তু মেহজাবীনের অভিনয় দেখে তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকে বেমানান মনে করছেন শবনম ফারিয়া। আর সেটি তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন। পুরস্কারের মঞ্চে একে-অন্যের প্রতিদ্বন্দ্বী। এর পরও এক শিল্পীর প্রতি আরেক শিল্পীর এমন উদারতা, ভালোবাসা মুগ্ধ করছে নেটিজেনদের। অনেকেই ফারিয়াকে ধন্যবাদ দিয়েছেন পোস্টটির জন্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: