শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

নাগা চৈতন্যকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করলেন সামান্থা

নিউজ ডেস্ক :: নিজের জীবন থেকে নাগা চৈতন্যকে ঝেড়ে ফেলেছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, এবার সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। এবার এ অভিনেত্রী ইনস্টাগ্রামে সাবেক স্বামীকে ‘আনফলো’ করেছেন বলে বুধবার জানিয়েছে এনডিটিভি। সামান্থা পুরনো সব কিছু ভুলতে চাইলেও নাগা চৈতন্যের সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের সব ছবি এখনও রয়েছে। সাবেক স্ত্রীকে এখনও ‘ফলো’ও করছেন তিনি।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ইন্ডাস্ট্রির ‘ইয়ে মায়ে চেসাভ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হন সামান্থা ও নাগা। সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক প্রণয়ে রূপলাভ করে। ২০১৭ সালে তারা বিয়ে করেন। তাদের সম্পর্কের ফাটল সবার নজরে আসে যখন গত বছর সামান্থা নিজের সোশ্যাল মিডিয়া থেকে ‘আক্কিনেনি’ পদবি বাদ দেন। পরে সোশ্যাল মিডিয়ায় এক অভিন্ন বার্তায় তারা জানান, এক সংসারে তারা আর নেই।

তেলেগু সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা ও নাগা একত্রে ‘মানাম’, ‘মাজিলি, ‘ইয়ে মায়া চেসাভ’, ‘অটোনগর সূর্য’সহ নানা সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে রাজি চরিত্রে অভিনয় করে সর্বভারতে জনপ্রিয় হয়ে ওঠা সামান্থা এখন দক্ষিণের সবচেয়ে দামি অভিনেত্রী। গত অক্টোবরে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি। বিচ্ছেদটা যে সামান্থাই চাইছিলেন, সেটিও পরে স্পষ্ট করেছিলেন দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। এর পর সামান্থা তার সোশ্যাল মিডিয়া থেকে নাগা চৈতন্যের সঙ্গে থাকা সব ছবি মুছে দিয়েছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: