শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

শাকিবের আমেরিকান নায়িকা কোর্টনি কফি

নিউজ ডেস্ক :: ঢালিউড সুপারস্টার শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সোমবার ছিল এ নায়কের জন্মদিন। বিশেষ দিনটি যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন এই নায়ক। আর এদিনই নতুন খবর দিলেন শাকিব।

জানা গেল, ‘রাজকুমার’ সিনেমায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন ঢালিউড কিং খান। সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন।

সিনেমার নাম রাজকুমার হলেও এটি কোনো ফ্যান্টাসি গল্প নয়। হিমেল জানান, সিনেমায় শাকিব খানের নাম রাজকুমার না। এটা এই সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার।

সিনেমার সিডিউল নিয়ে হিমেল আশরাফ বলেন, আমরা জুলাইতে সিনেমার শুটিং শুরু করব। প্রথমে যুক্তরাষ্ট্রে হবে শুটিং। এরপর আগস্টে বাংলাদেশে হবে দৃশ্যধারণ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: