শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

চিত্রনায়িকা হতে চান না দীঘি

নিউজ ডেস্ক :: ছোট দীঘি বড় হয়েছেন। নায়িকা হিসেবে নাম লিখিয়েছেন সিনেমায়। একসময়কার সেই শিশুশিল্পী দীঘি এখন চিত্রনায়িকা। তবে নিজেকে সিনেমার চিত্রনায়িকা হিসেবে পরিচিত করতে চান না প্রার্থনা ফারদিন দীঘি।

সোমবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দীঘি বলেন, চিত্রনায়িকা হওয়াটা সহজ। সিনেমা করছি চিত্রনায়িকা হয়ে কিন্তু অভিনেত্রী সবার নামের শেষে যোগ হয় না। এটা অনেক কঠিন। অভিনয় জেনে কাজ করলে তখনই অভিনয়ে দক্ষ হয়। তখন কাউকে বলা যায় অভিনেত্রী।

তিনি বলেন, চিত্রনায়িকা হওয়া অনেক সাধনার বিষয়। এ জন্য পর্দায় অভিনয় দিয়ে দর্শকের কাছ থেকে শুনতে হয়, অসাধারণ অভিনয় করেছি। আমরা অনেক চিত্রনায়িকা দেখেছি, কিন্তু সবার নামের পাশে অভিনেত্রী বসে না। আমি স্বপ্ন দেখি আমার নামের পাশে অভিনেত্রী শব্দটা একদিন বসবে। আমি দক্ষ অভিনয়ের সেই চরিত্রের চ্যালেঞ্জ নিতে চাই।

তার ভাষায়, চিত্রনায়িকা হয়ে গেলে গুজব আসবেই। প্রথম দিকে মানিয়ে নিতে কষ্ট হতো। পরে মনে হয়েছে, চিত্রনায়িকাদের গুজবই স্বাভাবিক। রিউমার মানে আমি চিত্রনায়িকা হিসেবে ওপরে উঠছি, সবাই আমাকে আরও বেশি চিনছে, আমাকে নিয়ে কথা বলছে, এখন এসব মানিয়ে নিয়েছি। রিউমার সব সময় রিউমারই থাকে। যখন সুযোগ আসে আমি তার ব্যাখ্যা করি। তবে একই বিষয় নিয়ে ধারাবাহিক রিউমার পছন্দ হয় না।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: