শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

দেশে ফিরছেন শাকিব খান

নিউজ ডেস্ক :: ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান যুক্তরাষ্ট্রে গেছেন গত বছরের নভেম্বরে। গ্রিন কার্ডসহ নানা কাজে বর্তমানে সেখানেই আছেন এই চিত্রনায়ক। অবশেষে পাঁচ মাস পর তিনি দেশে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল ঢাকায় ফিরবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শাকিব খানের এক ঘনিষ্ঠজন। তবে বেশিদিন দেশে থাকবেন না। মাস খানেক পর জুনে ফের উড়াল দেবেন মার্কিন মুলুকে।

সেই সফরও দীর্ঘ হবে। কারণ জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে হবে তাকে। এ ছাড়াও জুলাইয়ে রয়েছে বঙ্গ সম্মেলন। আর ‌‘রাজকুমার’র শুটিং চলবে আগস্ট পর্যন্ত। এরপর ডাবিং ও প্রচারণায় অংশ নেবেন শাকিব। বছর শেষে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকা কোর্টনি কফিকে। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমার সহ-প্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: