শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

এবার একসঙ্গে বুবলী-তমা

নিউজ ডেস্ক :: ঈদ উপলক্ষে হলে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু নতুন সিনেমা। এমন কী ওটিটি প্ল্যাটফর্মগুলোও সাজছে নতুন সিনেমায়। তারই ধারাবাহিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মে চিত্রনায়িকা বুবলী হাজির হতে যাচ্ছেন ‘ফ্লোর নম্বর ৭’ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেতা রাজ মানিয়াকে। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি পরিচিত মুখ। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় আরও আছেন চিত্রনায়িকা তমা মির্জা।

চরকি অরিজিনালের ‘ফ্লোর নম্বর ৭’র বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে এতে। বর্তমানে এর শুটিং চলছে।

চলতি বছরের জানুয়ারিতে চরকিতে মুক্তি পেয়েছিল রাফির সিনেমা ‘টান’। এর মাধ্যমে ওটিটিতে অভিষেক ঘটে বুবলীর। এবার এই একই নির্মাতার নতুন সিনেমায় দেখা যাবে এই চিত্রনায়িকাকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: