রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
মিরপুরে বাসে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও বাইক শোডাউন ৩৫ ছাত্রীর কেউ নেই ক্লাসে, সবাই শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারি আরো পাঁচ মাস পেছাল এসএ গেমস মার্কিন হামলা মোকাবিলায় ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৭ বছরেও জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দিতে পারেনি: পানিসম্পদমন্ত্রী নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল ভোর চারটায় ফ্লাইট, তার আগে রাতের ঢাকায় রিকশায় ওটিলিয়া আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া বাড়ছে নিরাপত্তা, যোগাযোগ

জুনে শ্রাবন্তীর ‘বিক্ষোভ’, বুবলীর ‘তালাশ’

নিউজ ডেস্ক :: ঢালিউড নায়িকা বুবলী ও টালিউড কুইন শ্রাবন্তীর ভক্তদের জন্য সুখবর। এই দুই নায়িকার দুটি ছবি আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে দুদেশের সিনেমাপাড়ায়। জুনে শবনম বুবলী বহুল প্রতীক্ষিত ‘তালাশ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। আর টালিউডের শ্রাবন্তী চ্যাটার্জির ‘বিক্ষোভ’ও মুক্তি পাচ্ছে একই মাসে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা শান্ত খান। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

আর ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত বহুল আলোচিত ‘তালাশ’ সিনেমায় বুবলীর বিপীতে অভিনয় করেছেন আজাদ আদর; সিনেমাটি পরিচালনা করেছন সৈকত নাসির।

পরিচালকের সঙ্গে যৌথভাবে সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। আদর-বুবলী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ।

সিনেমা দুটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ১০ জুন সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ‘বিক্ষোভ’, তার পরের সপ্তাহে ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তালাশ’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: