রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

ইউটিউবে নতুন ফিচার

নিউজ ডেস্ক :: বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত। ব্যবহারকারীদের ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতেই এত আয়োজন তাদের। মূলত টিকটকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রাহক হারিয়েছে ইউটিউব। তাই নতুন নতুন ফিচার যুক্ত করা ছাড়া উপায় নেই প্ল্যাটফর্মটির।

এবার ইউটিউব নিয়ে এসেছে নতুন এক ফিচার। গুগলের এই ভিডিও প্ল্যাটফর্ম এখন থেকে যে কোনো ভিডিওর মোস্ট রিপ্লে পার্ট হাইলাইট করবে ওয়েব প্লেয়ার এবং মোবাইল অ্যাপের জন্য। ইউটিউবের নতুন এই ফিচার এরই মধ্যে চালু করা হয়েছিল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। এখন থেকে সব ব্যবহারকারী নতুন এই ফিচারের সুবিধা পাবে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে কোনো ভিডিওর বিশেষ কোনো পার্ট বেশি বার রিপ্লে করা হলে সেই পার্ট হাইলাইট করা হবে। এর ফলে ব্যবহারকারীরা ভিডিওর সেই পার্ট দেখতে পাবে।

নতুন এই ফিচারের মাধ্যমে মোস্ট রিপ্লে ট্যাগের মাধ্যমে ভিডিওর সেই পার্ট দেখা যাবে। এর ফলে পুরো ভিডিও না দেখেও শুধু সেই পার্ট দেখা যাবে। ব্যবহারকারীরা যা দেখতে চায় তাদের তা দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে নতুন এই ফিচার।

অন্যদিকে খুব শিগগির বন্ধ হতে চলেছে ‘ইউটিউব গো’ অ্যাপটি। অগাস্ট মাসের শুরুতেই বন্ধ করে দেওয়া হতে চলেছে অ্যাপটি। ফলে ইউটিউবের পক্ষ থেকে ‘ইউটিউব গো’ অ্যাপের ব্যবহারকারীদের রেগুলার ‘ইউটিউব’ অ্যাপ নিজেদের ডিভাইসে ডাউনলোড করতে বলা হয়েছে। কারণ ‘ইউটিউব গো’ অ্যাপ আর ব্যবহার করা যাবে না। ২০১৬ সালে লঞ্চ করা হয়েছিল অ্যাপটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: