রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
আরো পাঁচ মাস পেছাল এসএ গেমস মার্কিন হামলা মোকাবিলায় ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৭ বছরেও জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দিতে পারেনি: পানিসম্পদমন্ত্রী নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল ভোর চারটায় ফ্লাইট, তার আগে রাতের ঢাকায় রিকশায় ওটিলিয়া আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া বাড়ছে নিরাপত্তা, যোগাযোগ বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, জ্ঞান কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে: ইউজিসি চেয়ারম্যান বেগমগঞ্জে এক হাজার হাফেজকে সংবর্ধনা দিতে আন্তর্জাতিক মহাসম্মেলন গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’

প্রথমবার মিউজিক ভিডিওতে সারিকা

নিউজ ডেস্ক :: প্রথমবার একসঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন অভিনেত্রী সারিকা ও সংগীতশিল্পী ইমরান। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় ব্যবহৃত একটি গান নতুন করে ভিডিওচিত্র তৈরি করা হয়েছে। গানের শিরোনাম ‘আমি নিঃস্ব হয়ে যাব’। এটি গেয়েছেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা।

লিখেছেন কবির বকুল ও সুর-সংগীতায়োজন করেছেন তাপস। এবার গানটি নতুন করে কণ্ঠে তুললেন ইমরান। সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন অভিনেত্রী সারিকা সাবরীন।

চলতি মাসেই গানটি ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে গানটির মূল শিল্পী চন্দন সিনহা বলেন, ‘ইমরান এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। এখন গানটি সে নতুন করে করেছে। আমার কাছে ভালো লেগেছে।’

ইমরান বলেন ‘একদিন চন্দন সিনহা দাদার অনুমতি নিয়েই গানটির একটি নতুন ভার্সন করলাম। ভিডিওতে আমার সঙ্গী হয়েছেন সারিকা। ভিডিও পরিচালনা করেছেন হিরা ভাই। দারুণ একটি কাজ হয়েছে। সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। সব মিলে দারুণ একটি কাজ করেছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: