রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়

নিউজ ডেস্ক :: বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছিল মূলত টেলিভিশনের একগাদা বিজ্ঞাপন দেখা থেকে রেহাই পেতেই। তবে এই প্ল্যাটফর্মেও সেই বিজ্ঞাপনের ছড়াছড়ি। একটি ভিডিওর শুরুতে মাঝে বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত ব্যবহারকারী।

আগের থেকে বিজ্ঞাপন দেখানোর প্রবণতা অনেকটাই বেড়েছে এই প্ল্যাটফর্মে। এর মধ্যে কিছু অ্যাড আবার স্কিপ করাও যাচ্ছে না। তাই ভিডিও দেখার সময় বারবার বিরক্ত হতে হচ্ছে।

এই ঝামেলা থেকে মুক্তির উপায় এনেছে জনপ্রিয় প্ল্যাটফর্মটি। এজন্য ব্যবহারকারীকে কিনতে হবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন। প্রতি মাসে নির্দিষ্ট খরচ করতে হবে এজন্য। সম্প্রতি একটি রেফারাল প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছে ইউটিউব। বন্ধুদের ইউটিউব প্রিমিয়াম রেফার করলে মিলবে একটি কোড। এই কোড রিডিম করে সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

আরও বেশি গ্রাহকের কাছে কোম্পানির সুখ্যাতি করার জন্য ও নতুন গ্রাহক পেতে সাহায্য করার পুরস্কার হিসেবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে ইউটিউব।

ইউটিউব প্রিমিয়াম আপনি যে ব্যক্তিকে রেফার করবেন সেই ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন না। এজন্য সামান্য খরচ করতে হবে তাকে। তবে আপনি বিনামূল্যে ইউটিউব ব্যবহারের সুযোগ পাবেন। সম্পূর্ণ অ্যাড ফ্রি ইউটিউব দেখতে বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: