বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

বিদ্যুৎ বিল দেখে হতবাক তাপসী

নিউজ ডেস্ক : ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে যেমন ঝামেলায় পড়েন সাধারণ মানুষ, তেমনি তারকারাও। এবার এমনটাই হয়েছে বলিউডের অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে৷

বিশাল বড় অঙ্কের এক বিদ্যুৎ বিল দেখে রীতিমত চমকে গেছেন তিনি। কেননা বিলটি তার নামেই ইস্যু হয়েছে ৷

সেই বিদ্যুতের বিলের স্ক্রিনশট দিয়ে টুইট করেছেন এ অভিনেত্রী৷ তাপসী একই সঙ্গে আদানি ইলেকট্রিসিটিকে ট্যাগ করে লিখেছেন, ‘লকডাউনের তিনমাস হয়েছে৷ গত একমাস ধরে আমি কী এমন উপকরণ ব্যবহার করেছি যে বিদ্যুতের বিল এতখানি এসেছে? আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কীভাবে বিদ্যুতের বিল এতখানি চার্জ করছেন?’

অপর টুইটে তিনি লিখেন ‘এই আবাসনে কেউই থাকেনা। তাই বিদ্যুৎ ব্যবহারও তেমন হয়নি। সপ্তাহে একবার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেতে হয়।  আবাসনে কেউ বিদ্যুৎ ব্যবহার করলে জানিয়েই করেন। আমার অত্যন্ত চিন্তা হচ্ছে৷’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: