রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

হোয়াটসঅ্যাপে কুইক রিপ্লাই দিতে নতুন ফিচার

নিউজ ডেস্ক :: ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিসের কাজেও অনেকে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। দিয়ে প্রায় ২০০ কোটি গ্রাহক আছে এই সাইটটির। তবে অনেক অনেক মেসেজ আসার কারণে গুরুত্বপূর্ণ মেসেজ অনেক সময় চোখের আড়াল হয়ে যায়। ফলে রিপ্লাই দিতে দেরি হলে ঝামেলায় পড়েন কমবেশি।

এই সমস্যার সমাধানে নতুন ফিচার আনলো সাইটটি। নতুন এই ফিচারের নাম হলো কুইক রিপ্লাই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শর্টকার্ট ক্রিয়েট করে কুইক রিপ্লাই দিতে পারবেন। এই ক্ষেত্রে মেসেজের সঙ্গে ইমেজ এবং ভিডিও পাঠানো যাবে। তবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম নম্বরের সংখ্যা হতে হবে ৫০। এর বেশি লেখা যাবে না।

কুইক রিপ্লাই দেখতে হলে প্রথমেই ওপেন করতে হবে সেই চ্যাট। এরপর মেসেজ অপশনে ক্লিক করুন। সেখান থেকে অ্যাটাচ অপশন বেছে নিলে কুইক রিপ্লাই অপশন পাওয়া যাবে। এখন এখান থেকে ডিজায়ার কুইক রিপ্লাই অপশনটি বেছে নিন।

তারপরই সেই মেসেজ অটোমেটিক টেক্সট ইনপুট ফিল্ডে দেখা যাবে। এবার নিজের ইচ্ছা মতো সেই মেসেজ এডিট করে নিন। চাইলে ভিডিও বা ইমেজও পাঠাতে পারবেন। এজন্য এডিট করার পর সেন্ড অপশনে ক্লিক করুন।

বিজনেস অ্যাকাউন্ট থেকে কুইক রিপ্লাই দিতে প্রথমেই ক্লিক করতে হবে মোর অপশন। এরপর বিজনেস টুলস অপশন থেকে কুইক রিপ্লাই অপশনটি বেছে নিন। এবার অ্যাড অপশনে গিয়ে মেসেজ অপশন পাবেন। মেসেজ অপশনে ক্লিক করে ক্রিয়েট করতে হবে মেসেজ। এবার শর্টকার্ট অপশনে ক্লিক করুন। এক্ষেত্রে কিবোর্ডের শর্টকার্ট ব্যবহার করতে পারে। এরপর কুইক রিপ্লাই অপশনে গিয়ে সেভ অপশনটি ক্লিক করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: