মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

করোনায় হলি ফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহাব ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—- রাজিউন)।

বুধবার রাত সোয়া ১২ টার দিকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বেশ কয়েকবার ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ডা. এম এ ওয়াহাব বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: