বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও কর্ম বিরতি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবীতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন ময়মনসিংহের সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজা সহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, দাবী আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে জেলা সদর সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে।

সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন, তাঁর অফিসে অন্তত ১১ জন জনবল প্রয়োজন। কিন্তু তাঁরা সেখানে বর্তমানে মাত্র দুই থেকে তিনজন দিয়ে কাজ চালাচ্ছে। প্রায় একই অবস্থা জেলার অন্য প্রায় সবকটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে।

জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: