রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

‘মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলার ঝুঁকি বেশি’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি অন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি (আইসিটি) অ্যান্ড ডিজিটাইজেশন অব ট্রেড বডিজের দ্বিতীয় সভায় এসব ঝুঁকির কথা বলেন বক্তারা।

কমিটির সদস্যরা জানান, বিশ্বের ৬৬ শতাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান অন্তত একবার সাইবার হামলার শিকার হয়েছে। ২০০২ থেকে ২০২০ সালের মধ্যে এ ধরনের হামলার হার ৮০ শতাংশ বেড়েছে বলে তারা জানান। সাইবার হামলাগুলোর ৯৩ শতাংশ ঘটেছে ফিশিং ইমেইলের মাধ্যমে। এছাড়াও সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনাও বাড়ছে। সাইবার হামলা প্রতিরোধে নিরাপত্তামূলক সফটওয়্যারের বাজার বছরে সাড়ে ১৪ শতাংশ হারে বাড়ছে বলে জানান বক্তারা। বর্তমানে এই বাজারের বৈশ্বিক আকার ১৫৬ বিলিয়ন ডলার।

ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া প্রতিরোধ করতে কর্মীদের মধ্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন এ খাতের উদ্যোক্তারা।

সভায় স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন-চার্জ সৈয়দ আলমাস কবীর জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এফবিসিসিআই’র পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে। এজন্য একাধিক সেমিনারের আয়োজন ও সচেতনতামূলক পোস্টার তৈরি করা হবে।

বৈঠকে বেশিরভাগ সরকারি অনলাইন সার্ভিস কার্যকর নয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। বিশেষ করে অনলাইনে সনদ গ্রহণ করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডিং কমিটিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘তথ্যপ্রযুক্তি একটি ব্যাপক সম্ভাবনাময় খাত।’ এ খাতের রফতানি বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ার‌ম্যান শহিদ-উল মুনীর। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিটির সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কমিটির কো-চেয়ারম্যান নাজমুল করিম বিশ্বাস কাজল,  মোতাহার হোসেন খান, অন্যান্য সদস্য ও এফবিসিসিআই’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: