শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
প্রথমা বিজয় বইমেলা ২০২৬: বই, পাঠক ও বিজয়ের উৎসব অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা

শিগগির শুরু হচ্ছে ফেরদৌস ও পূর্ণিমার ‘আহারে জীবন’

নিউজ ডেস্ক :: পর্দার বাইরে ব্যক্তিজীবনেও দারুণ বন্ধুত্ব ফেরদৌস ও পূর্ণিমার মধ্যে। দীর্ঘদিন তারা কাজও করেন একসঙ্গে। তাদের অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। কিছুদিন আগে নতুন একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

নাম ‘আহারে জীবন’। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এটি নির্মাণ করছেন ছটকু আহমেদ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির সিনেমাটির কাজ শুরু হবে। এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আজ থেকে পঁচিশ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা বুকের ভেতর আগুন-এ অভিনয় করেছিলাম।

দীর্ঘ বিরতির পর তার সিনেমায় কাজ করছি। বিষয়টি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’ পূর্ণিমা বলেন, ‘ফেরদৌস এবং ছটকু ভাইয়ের আগ্রহেই মূলত এ সিনেমায় অভিনয় করা।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: