বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

৪ বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: এ বছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ায় গত চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।’ আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এবার দিনাজপুরে যেটি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। প্রশ্নফাঁস হওয়া বলতে যা বোঝায় এখানে সেটি হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছায়নি। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেকগুলো প্রশ্নপত্র প্যাকেটে একসঙ্গে করে নিয়ে গেছেন। এটি কী করে হলো, সেই বিষয়ে তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া দুই-একটি জায়গায় যে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটি বিজি প্রেসে যখন প্রশ্ন প্যাকেট হয়, সেই সময়ে কোথাও কোথাও ভুল হয়েছে। আমরা তাদের সঙ্গে আবারও বসছি, যেন এ ধরনের ভুল আগামীতে আর না হয়।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসাইন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: