শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড় প্রথমা বিজয় বইমেলা ২০২৬: বই, পাঠক ও বিজয়ের উৎসব অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া

বুবলীর সঙ্গে হাতাহাতির গুজব, যা বললেন পূজা চেরি

বিনোদন :: শোবিজ অঙ্গনের গুঞ্জন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সখ্য তৈরি হয় পূজার।

নানা মাধ্যমে জোর গুঞ্জন, পূজাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে। তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

হাতাহাতি ঘটনার গুঞ্জনের কথা তুলতেই পূজা বললেন, ‘এসব চরম মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই। চিত্রনায়িকা বুবলীর সঙ্গে এখন পর্যন্ত মাত্র দুবার দেখা হয়েছে বলে দাবি করেন পূজা।

এ নায়িকা বলেন, ‘আমিও এ গুঞ্জন শুনেছি। শুনে অবাক হয়েছি। কোথা থেকে এ খবর বেরোল! চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুদিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই, হ্যালো হয়েছে— এতটুকুই। যারা এসব কথা বলছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটি বিশ্বাস করছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: