শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড় প্রথমা বিজয় বইমেলা ২০২৬: বই, পাঠক ও বিজয়ের উৎসব অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয়

সালমান খানকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল কিশোরসহ দুজনকে

নিউজ ডেস্ক :: বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দিল্লি পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।

ভারতের মোহালিতে পাঞ্জাব পুলিশের সদরদপ্তরে গ্রেনেড হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক কিশোরসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরই একজন ওই কিশোর। সে ছাড়াও আরশদীপ সিং নামে অপর একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

পুলিশের মতে, লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগবানপুরিয়া সিন্ডিকেট দীপক সুরকপুর (বর্তমানে পলাতক) এবং মনু ডাগরের (কারাগারে) মাধ্যমে অভিনেতা সালমান খানকে হত্যার দায়িত্ব দিয়েছিল ওই কিশোরকে।

জিজ্ঞাসাবাদে কিশোরটি পুলিশের কাছে স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই তাকে, সুরখপুর এবং ডাগরকে সালমান খানকে হত্যার কাজ দিয়েছিলেন। তবে পরবর্তীতে সালমানের পরিবর্তে গ্যাংস্টার রানা কান্দোওয়ালিয়াকে তাদের প্রাথমিক টার্গেট করা হয়।

গত বছরের জুনে সালমান খান এবং তার বাবা সেলিম খানকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। বলিউড সুপারস্টারের বাবাকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছিল। সেলিম খানের নিরাপত্তা দল তাদের মুম্বাইয়ের বাড়ির বাইরে চিঠিটি খুঁজে পায়। যেখানে সেলিম খান নিয়মিত সকালে ব্যায়াম করতে যান।

২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে হত্যার কথা উল্লেখ করে সেই চিঠিতে বলা হয়, তুমিও মুসওয়ালার মতো একই পরিণতি ভোগ করবে। এর পর ৬ জুন সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং তার বাসভবনের বাইরে একটি পুলিশ ভ্যান মোতায়েন করা হয়। আত্মরক্ষার একটি অস্ত্রও নেন সালমান খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: