শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম
শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি এক ডজন লুকে দেখে নিন টালিউডের এই আবেদনময়ী ডিভাকে

মিছিলের শহরে পরিণত ‘বিচ্ছিন্ন’ খুলনা

খুলনা প্রতিনিধি :: বিএনপির গণসমাবেশে যোগ দিতে মিছিলসহ সমবেত হতে শুরু করেছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। আজ শনিবার ভোরের আলো ফুটতেই দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনালী ব্যাংক চত্বরের সমাবেশ অভিমুখে রওনা হন।

হঠাৎ করে ডাকা পরিবহন ধর্মঘটে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে ট্রাক, মাইক্রোবাস ও ট্রলারে করে খুলনায় আসছেন বিএনপির নেতাকর্মীরা। নগরীর শিববাড়ি মোড়, পাওয়ার হাউজ মোড়, রেলস্টেশন, শান্তিধাম মোড়, কালীবাড়ি ঘাট মোড়ে মিলিত হয়ে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা। নগরীতে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল তুলনামূলক কম রয়েছে।

আজ শনিবার নগরীর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। অবশ্য সকাল থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতা চলছে। গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

সকালে ডাকবাংলো মোড়ে গিয়ে দেখা গেছে, সমাবেশস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক। মঞ্চের নিচে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য রাখছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। সমাবেশের সময় থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি। এ ছাড়া সমাবেশের শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ শনিবার তৃতীয় গণসমাবেশ হচ্ছে বিভাগীয় শহর খুলনায়।

বাস, লঞ্চের পর এবার খুলনার দুই ঘাটে পারাপার বন্ধ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: