রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি

‘আমাদের মধ্যে সম্পর্ক নেই, এটা কি মানুষ বোঝে না’

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী এখন দুই মেরুর বাসিন্দা। তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই- এমন গুঞ্জন বেশ ক’দিন ধরেই শোবিজে। এবার সেই কথার ইঙ্গিত দিলেন শাকিব। জানালেন, তাদের বিচ্ছেদ না হলেও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর যেকোনো দিন বিবাহ বিচ্ছেদের সংবাদ আসতে পারে।

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! সবার তো বিষয়টি এমনিতেই বোঝা উচিত। ৯ মাস আগে সে (বুবলী) যখন আমেরিকা থেকে আসে, এরপর থেকে আমাদের কোনো যোগাযোগ নেই। এর মানেটা কী? এখন তা কি জনে জনে গিয়ে বুঝিয়ে আসতে হবে!’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমি আসলে এখন এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। একটা সময় মানুষ এমনিতেই জেনে যাবে।’

সন্তানের (শেহজাদ খান বীর) প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তানের কথা আমি কি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে সেই তা প্রকাশ করেনি। আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: