শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী

প্রিয় ক্রিকেটারের নাম জানালেন ক্যাটরিনা কাইফ

নিউজ ডেস্ক :: ছবির প্রচারে কত কিছুই না করতে হয় নায়িকাদের। নাচগান থেকে শুরু থেকে পার্টি সবই করতে হয়। এবার সিনেমার প্রচারে ব্যাট হাতে দেখা গেল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফকে। সেই সঙ্গে সেখানে আলাপচারিতায় প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন তিনি।

‘ফোন ভূত’ ছবির প্রচারে গিয়েছিলেন ভিকি ঘরণী। শিগগিরই মুক্তি পেতে চলেছে ছবিটি। এর প্রচারে ঘাম ঝরাচ্ছেন নায়িকা। সঙ্গী দুই কো-স্টার সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন এই বলি সুন্দরী।

এদিন হলুদ রঙা মিডি ড্রেসে ঝলমল করলেন ক্যাটরিনা। স্টিলেটো পরেই ব্যাট হাতে নেমে পড়লেন হরভজন সিংয়ের বোলিং ফেস করতে। হাই হিলস পরে ব্যাট করা সহজ নয়, তা নিজের মুখেই বললেন অভিনেত্রী। ব্যাট হাতে হরভজনের বলে চার-ছয় হাঁকালেন ক্যাটরিনা। তার সহশিল্পী ইশান-সিদ্ধান্ত ছিলেন ফিল্ডিংয়ে ব্যস্ত।

শুরুতে হরভজনের বল মারতে ব্যর্থ হলে নায়িকা বলে ওঠেন, ‘এটা ওয়াইড’। সুন্দরীর আবেদন কেউ ফেরায় কী করে? শেষ বলে হরভজন চ্যালেঞ্জ দেন ক্যাটকে। জিততে হলে দরকার ৬ রান। হতাশ করলেন না ক্যাটরিনা।

এদিন নিজের প্রিয় ক্রিকেটারের নামও ফাঁস করেছেন ক্যাটরিনা। আনুশকা শর্মার স্বামী বিরাট কোহলি ক্যাটরিনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি বলেন, ‘সারাবিশ্বে বিরাট কোহলিই আমার সবচেয়ে ফেভারিট ক্রিকেটার। ওর মধ্যে একটা টেম্পার রয়েছে, শেষ ইনিংসগুলো তার প্রমাণ। পাকিস্তানের বিপক্ষে বিরাট দুর্দান্ত খেলেছে।’

ক্রিকেট নিয়ে ছোটবেলার রোমাঞ্চও সামনে এনেছেন ক্যাটরিনা। ছেলেবেলায় নিয়মিত ভাইবোনেদের সঙ্গে ক্রিকেট খেলতেন ক্যাটরিনা, এদিন সে কথাও জানান তিনি। প্রসঙ্গত, ফোন ভূত ছবিতে সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এ ছবি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: