শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি :: “উন্নয়ন পল্লী, উন্নত দেশ, শেখ হাসিনার সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক বাস্তবায়নাধীন (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের ১শ জন সদস্যকে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় ১০০জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা আবু বিল্লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান তিতাস, প্রধান শিক্ষক গোলাম রসূল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: