শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী

কতটা খুশি বোঝাতে পারব না: পরীমনি

নিউজ ডেস্ক :: সম্প্রতি হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি’র জীবনে একের পর এক সুসংবাদ তার জীবন রাঙিয়ে তুলেছে। গেল ২৪ অক্টোবর ছিল এই নায়িকার জন্মদিন। সেদিন বেশ জমকালো আয়োজনে দিনটি পালন করেছেন তিনি। আর তার আগেই স্বামী শরিফুল রাজের পরপর দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’র সফলতা যেন তার মন ছুয়ে দিয়েছে পরম আনন্দে।

গত শুক্রবার দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজের নতুন সিনেমা ‘দামাল’। রায়হান রাফির পরিচালনায় এতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদসহ অনেকেই। মুক্তির পর থেকেই এর জয়ধ্বনীতে মুখরিত সিনেমা হলগুলো। আর তার খবরে দারুণ খুশি পরীমনি।

পরীর ভাষ্য, ‘রাজের অভিনয়ের এমন জয়ধ্বনিতে আমি দারুণ খুশি। পরপর মুক্তি পাওয়া ওর তিনটি ছবি এভাবে দর্শকদের মন জয় করবে, সত্যি কল্পনাও করিনি। আমি কতটা খুশি বোঝাতে পারব না। রাজের সফলতা যেন আমারও সফলতা।’

গত বছর আগস্ট যেন পরীর জীবনে ছিল কালো এক অধ্যায়। সে বছর অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আর এসব কারণে মানসিকভাবেও ভেঙে পরেন পরী। তবে বছরের শেষটা ছিল তার জন্য স্বস্তির। কারণ এই সময়টায় পরীর পাশে দাঁড়িয়েছে শরিফুল রাজ। তাকে নিয়ে নতুন করে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখেন পরী।

এই চিত্রনায়িকা বলেন, ‘পেছনে আর ফিরে তাকাতে চাই না। জীবনে খুব খারাপ একটা সময় পার করেছি। তবে এখন রাজ ও রাজ্যকে (তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়ে আমি অনেক ভালো আছি। আমার পৃথিবী, আমার পরিবার। রাজ কতটুকু ভালো, তা বলে বোঝানো যাবে না। আমরা সংসার জীবনে অনেক অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

স্বামীর অভিনয়ের পথচলাটা যেন আর সুন্দর হয়- এই কামনা করে পরী বলেন, ‘রাজের সিনেমার প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এভাবেই রাজ একটার পর একটা ভালো সিনেমা দিয়ে দেশের মানুষের মন জয় করুক। সিনেমায় রাজের রাজত্ব হোক আর সবার ভালোবাসায় ও সিক্ত হোক- মন থেকে এটাই চাওয়া।’

সবশেষে পরী তার ভক্তদের ‘দামাল’ দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ভক্ত-দর্শকদের বলব, দলে দলে “দামাল” দেখুন। যারা আমাকে, রাজকে ও বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা সবাই “দামাল” দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: