শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী

কন্যাসন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর

নিউজ ডেস্ক :: কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। বিয়ের সাত মাস পরেই তাদের ঘরে এলো নতুন অতিথি। রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৭টা নাগাদ রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃসত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে। হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

এর আগে গত জুন মাসে মা হতে চলার খবর শেয়ার করেন আলিয়া ভাট। লিখেছিলেন— ‘Our baby … coming soon’। সঙ্গে শাবকসহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই আলিয়া-রণবীরের সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতে থাকে। অনেকেই দাবি করেছেন বিয়ের আগে থেকেই প্রেগন্যান্ট ছিলেন আলিয়া।

প্রেগন্যান্ট অবস্থাতেও ছুটি নেননি আলিয়া। নিজের নতুন ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং শেষ করেন। এর পর দেশে ফিরে বেবিবাম্প নিয়েই এক শহর থেকে অন্য শহরে দৌড়েছেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: