রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

টেসলারের ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রির ঘোষণা ইলন মাস্কের

নিউজ ডেস্ক :: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের ৪০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক কোম্পানিটির ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করবেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলার। নতুন করে ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রির ঘোষণা দেওয়ার ফলে চলতি বছরে এ নিয়ে সব মিলিয়ে টেসলার ২ হাজার কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইলন মাস্ক।

টুইটারের নেতৃত্ব নেওয়ার পর এই প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইলন মাস্ক। টেসলার মালিকানাও রয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে।

ইলনের একের পর এক শেয়ার বিক্রির ঘোষণায় বাজারে টেসলার শেয়ারের দামও কমছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমেছে। আর টেসলার শেয়ার বেচে ইলন মাস্ক সংগ্রহ করেছেন দুই হাজার কোটি ডলার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: