রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি

সন্তানদের নিরাপত্তায় চুক্তি করলেন শাকিরা-পিকে

নিউজ ডেস্ক :: দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের ঘোষণা দেন বিশ্বখ্যাত পপ শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে দম্পতি। তবে সেই বিচ্ছেদের পর সন্তানদের হেফাজতে নেওয়ার বিষয়ে আইনি লড়াই চালু রেখেছিলেন তারা। এবার সন্তানদের জন্য একটি হেফাজত চুক্তিতে পৌঁছেছেন এই দুই তারকা।

ইউএসএ টুডের এক প্রতিবেদনে জানিয়েছে, তারকা দম্পতি অনেকদিন থেকে দুই ছেলে মিলান ও সাশার বিষয়ে আইনি দাবি করে আসছিলেন। বাচ্চাদের সুরক্ষা সব সময় তাদের ক্ষেত্রে অগ্রাধিকার। তারা বাচ্চাদের হেফাজত চুক্তি চান। দুজনই বাচ্চাদের ভবিষ্যৎ বিষয়ে নিজেদের চিন্তা প্রকাশ করেছেন বারবার।

ইউএসএ টুডের প্রতিবেদনে সাবেক দম্পতি বলেছেন, ‘আমরা একটি হেফাজত চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করা। আশা করি তারা নিরাপদ এবং শান্ত পরিবেশে তাদের জীবন চালিয়ে যেতে পারবে। তাদের গোপনীয়তাকে সম্মান করা হবে।’

তবে প্রতিবেদনে হেফাজতের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি শাকিরা ও পিকের পক্ষ থেকে সন্তানদের হেফাজতের আগামি পদক্ষেপ সম্পর্কে আর কোন তথ্য প্রকাশ করা হয়নি।

দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর শাকিরা-পিকে এ বছরের শুরুতে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন। যা ভক্তদের হতবাক করেছিল। পিকে তাদের সম্পর্কের শেষ দিকে শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন এমনটাই অভিযোগ উঠেছিল। এই ফুটবলার তখন থেকে ২৩ বছর বয়সী ক্লারা চিয়া মার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। কাতালোনিয়ায় সামারফেস্ট সার্ডানিয়া উৎসবে দুজনের চুম্বনের ছবিটি স্প্যানিশ মিডিয়া আউটলেট সোশ্যালাইট প্রকাশ করেছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: