শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

‘পাঠান’ সিনেমা বয়কটের ডাক

নিউজ ডেস্ক :: বলিউডে তারকা শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে দুদিন আগে। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।

‘পাঠান’ ছবির প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই আন্দাজ করেছিলেন ভক্তরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

গানটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও গানটি পছন্দ হয়েছে, কারও কাছে বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে।

‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে— পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।

এই টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।

 

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: