শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

এবার আর্জেন্টিনার সাপোর্ট করে যে বার্তা দিলেন ব্রাজিল সমর্থক মিম

নিউজ ডেস্ক :: বিশ্বকাপ ফুটবলে ফাইনাল আজ। ঢাকাই ছবির চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিল। বলা যায় পৈতৃক সূত্রেই ব্রাজিল সমর্থক পাওয়া। যে দল কোয়ার্টার ফাইনালেই বিদায় হয়েছে। ক্রোয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বাড়ি ফেরেন।

ব্রাজিল হেরে যাওয়ার পর বিশ্বকাপ খেলা দেখার আগ্রহ কমে গেছে মিমের। এরই মাঝেই ব্যস্ত হয়ে পড়েন নতুন ছবির শুটিংয়ে। বর্তমানে তিনি কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন।

নিজের প্রিয় দল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে না উঠলেও ফাইনাল ম্যাচ দেখার অধীর আগ্রহের কথা জানালেন মিম। রোববার হোয়াটসঅ্যাপে এ নায়িকা বললেন, ব্রাজিল নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম। আমার দল তো বিদায় নিয়েছে। তবে ফাইনাল ম্যাচ নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। আজ তো শেয়ানে শেয়ানে লড়াই।

তবে লড়াই যাদের সঙ্গেই হোক বিশ্বকাপের ট্রফিটা মেসির হতেই উঠবে বলে মিমের ধারণা। নায়িকার ভাষ্য— ‘আমার মন বলছে, এবারের কাপটা মেসিই নেবে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: