বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল

নিউজ ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করেছে সরকার।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ছুটির তালিকায় যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে।

এতে আরো বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। তবে যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: