শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম
সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

বলিউডে নতুন কিয়ারা আদভানি, কে এই নবাগতা

নিউজ ডেস্ক :: বলিউডে পা রাখতে যাচ্ছেন তানিশা সন্তোষী। পরিচালক বাবা রাজকুমার সন্তোষীর হাত ধরে সিনেমায় তার অভিষেক হচ্ছে। সম্প্রতি কপালে টিপ, চোখে কাজল, চুল বেণি বাঁধা- তানিশার একটি সাদাকালো ছবি ভাইরাল হয়েছে। বলিপাড়ায় এখন এই ছবিকে ঘিরে আলোচনা চলছে। কারণ এই তানিশাকে অনেকেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে গুলিয়ে ফেলেছেন। তিনি দেখতে অনেকটাই কিয়ারার মতো।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- রাজকুমার সন্তোষী ‘ঘায়েল’, ‘দামিনী’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দ্য লিজেন্ড অফ ভগৎ সিং’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’র মতো বাণিজ্যিকভাবে সফল ছবি তৈরি করেছিলেন। দীর্ঘ ৯ বছর পর আবার তিনি পরিচালক হিসেবে ফিরে আসছেন।

২০২৩ সালে ‘গান্ধী গডসে এক যুদ্ধ’ নামে একটি ছবি নিয়ে বড়পর্দায় আবার আসছেন জাতীয় পুরস্কারজয়ী রাজকুমার। তার সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন পরিচালকের মেয়ে তানিশা।

এদিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বহু দিন ‘প্রাইভেট’ করে রেখেছিলেন তানিশা। তবে অভিনয় জগতে পা রাখতে চলেছেন বলে সম্প্রতি অ্যাকাউন্টটি ‘পাবলিক’ করে দিয়েছেন। চলতি বছরের শুরুতে তানিশা তার ছবি পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি তার জীবনের ‘নতুন অধ্যায়’ শুরু করতে চলেছেন।

এরপর বলিউড তারকারাও তানিশাকে নিয়ে মাতামাতি শুরু করে দেন। তানিশাকে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছেন জাহ্নবী কাপুর। তানিশাকে এই অভিনেত্রী লিখেছিলেন- আমার প্রিয় বান্ধবী, আমার জীবনের প্রিয় মানুষ। আমার পরিচিতদের মধ্যে সবচেয়ে বেশি মজা করতে ভালোবাসে এই মেয়েটি। জীবনে এক নতুন এবং বিশেষ যাত্রা শুরু করতে চলেছে সে। সবাই ওকে প্রচুর ভালোবাসা এবং শুভেচ্ছা দেবেন। নতুন কিছু আসতে চলেছে।

শুধু জাহ্নবী নয়, তানিশাকে শুভেচ্ছাবার্তা জানাতে ভিড় করেছিলেন বলিউড ইন্ডাস্ট্রির অন্য তারকারাও। পরিচালক শরণ শর্মা শুভেচ্ছাবার্তা জানিয়ে বলেছেন, তোমার কাজ দেখার জন্য অপেক্ষা করছি।

তানিশা যে নতুন ছবিতে কাজ করেছেন, তার কয়েকটি ঝলক দেখেছেন অভিনেতা বর্ধন পুরী। তানিশার অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, তোমার বাবার সৌজন্যেই তোমার অভিনয় দেখার সুযোগ হয়েছে। নতুন ছবিতে তুমি দুর্দান্ত কাজ করেছ।

এদিকে নেটিজেনরা অনেকেই তানিশাকে তুলনা করছেন কিয়ারার সঙ্গে। অনেকেই বড়পর্দায় পরিচালক-কন্যার কাজ দেখতে মুখিয়ে আছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: