সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম
‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোয়ন নিয়ে নতুন বার্তা দিলেন রিজভী অর্থবছর বদলে এপ্রিল-মার্চ, কর্মপন্থা ঠিক করতে কমিটি রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের

সৎ সঙ্গ ফাউন্ডেশন-এর আবদুস সোবহান মোল্লা চলে গেলেন না ফেরার দেশে

বিশেষ প্রতিনিধি : সৎ সঙ্গ ফাউন্ডেশন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার সহ সভাপতি আবদুস সোবহান মোল্লা চলে গেলেন না ফেরার দেশে। তিনি ঐ উপজেলা বাগানবাড়ি ইউনিয়নের ছোট কিনাচক গ্রামের কৃতি সন্তান। গতকাল ১৯ জুলাই’২০ রাত ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ২০ জুলাই’২০ সকাল ১০টায় তার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আবদুস সোবহান একজন ন্যায়-নীতিবান ব্যক্তি ছিলেন। তিনি সারা জীবন আদর্শবান মানুষ হিসেবে বেঁচে থাকার চেষ্টা করেছেন। সব সময় মানুষকে ভালো উপদেশ দিতেন এবং সমাজের ভালো কাজ করার প্রতি তার আন্তরিকতা ছিল। জীবনের শেষ সময়ে এসে ইসলামী বই-পুস্তক পড়ে সময় কাটিয়েছেন। বই পড়ার প্রতি ছিলো গভীর আগ্রহ । সময়ের সর্বোচ্চ ব্যবহারে তিনি ছিলেন যত্নশীল।

তার মৃত্যুতে সৎ সঙ্গ ফাউন্ডেশন – এর সভাপতি আলহাজ্ব এবিএম নাসিরউদ্দিন সরকার গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন- আমি একজন সহযোদ্ধাকে হারিয়েছি। যা কখনও পূরণ হওয়ার নয়। তিনি একজন সরলমনা মানুষ ছিলেন। তিনি জীবনে অহংকার, হিংসা-বিদ্বেষমূলক কোন কাজ করতেন না। তিনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী ছিলেন। যিনি সব সময় আমাকে মনে-প্রাণে বিশ্বাস ও ভালোবাসতেন। তার চলে যাওয়া আমাকে অসহায় করে দিয়েছে।

আবদুস সোবহানের মৃত্যুতে সৎ সঙ্গ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন আমি একজন সৎ ব্যক্তিকে হারিয়েছি। তিনি একজন গর্বিত মানুষ, নিরহংকারী, হিংসা-বিদ্বেষ তার মধ্যে কাজ করতো না। যিনি সব সময় আমাকে মনে-প্রাণে বিশ্বাস ও ভালোবাসতেন।

এছাড়াও শোকপ্রকাশ করেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন, বরিশাল জেলা শাখা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রাজ্জাক তালুকদার, নেত্রকোনা জেলা শাখা আহবায়ক আব্দুল মান্নান, মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম খোকনসহ আরো অনেকে।

মৃত্যুকালে তিনি একপুত্র ও তিন কন্যা, নাতি-নাতী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৎ সঙ্গ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মরহুম আবদুস সোবহান মোল্লার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: