বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

নিউজ ডেস্ক :: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আজ বুধবার বেলা সোয়া ১১টায় এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। যশোর বোর্ডে পাসের হার ৮৩.৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। সিলেট বোর্ডে পাসের ৮১.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০.৭২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭.০৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। দিনাজপুরে পাসের হার ৭৯ দশমিক ০৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৬ শতাংশ ও কারিগরি বোর্ডে পাসের হার ৯৪. ৪১ শতাংশ।

এর আগে বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন। এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।

২০২২ সালের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: