রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

চ্যাটজিপিটি বদলে দেবে বিশ্বকে: বিল গেটস

নিউজ ডেস্ক :: বর্তমান প্রযুক্তির দুনিয়ায় আলোচনার ঝড় বইছে চ্যাটজিপিটি নামক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) নিয়ে। চ্যাটজিপিটি নামক এই চ্যাটবট দিয়ে মুহূর্তে বের করে ফেলা যায় কোনো ঘটনার ব্যাখ্যা। এর সাহায্যে অনেক কাজই মানুষ এখন সহজে করিয়ে নিতে পারছে। সম্প্রতি এই চ্যাটবট নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

এক সময়ের শীর্ষ ধনী বিলগেটস বিশ্বাস করেন চ্যাটজিপিটি ইন্টারনেটের আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ।

গতকাল শুক্রবার প্রকাশিত একটি সাক্ষাত্কারে জার্মান ব্যবসায়িক দৈনিক হ্যান্ডেলসব্ল্যাটকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা পড়তে এবং লিখতে পারত, কিন্তু কোনো বিষয়বস্তু বুঝতে পারত না। তবে এই চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলি চালান বা চিঠি লিখতে সাহায্য করে অনেক অফিসের কাজকে আরও দক্ষ করে তুলবে। এটি আমাদের বিশ্বকে বদলে দেবে।’

ইউএস ফার্ম ওপেনএআই দ্বারা তৈরি এবং মাইক্রোসফ্ট করপোরেশন দ্বারা সমর্থিত চ্যাটজিপিটি ইতিহাসে দ্রুততম বর্ধনশীল গ্রাহক অ্যাপ হিসেবে রেট করা হয়েছে।
খবর রয়টার্স


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: