শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম
শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য

সিদ্ধার্থের রিসেপশনে গেলেন সাবেক প্রেমিকা আলিয়া: অত:পর…

নিউজ ডেস্ক :: ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে আলিয়া ভাটের সঙ্গে পরিচয় হয় সিদ্ধার্থ মালহোত্রার। এ সিনেমার মধ্য দিয়ে আলিয়া-সিদ্ধার্থর মধ্যে সম্পর্ক গড়ে উঠে। ২০১৭ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে ছিল। পরে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সিদ্ধার্থে প্রেমে জড়িয়ে পড়েন। ফলে ৫ বছরের সম্পর্কে ইতি টানেন আলিয়া।

সম্প্রতি বলিউড নায়িকা সিদ্ধার্থ-কিয়ারা রাজকীয় আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন। পরে মুম্বাইতে রিসেপশনের আয়োজন করে এ দম্পতি। পুরনো তিক্ততা ভুলে সাবেক প্রেমিকা আলিয়াকে দাওয়াত দেন সিদ্ধার্থ। এ দাওয়াত গ্রহণ করে রিসিপশনে হাজির হন আলিয়া। তবে সঙ্গে ছিল না আলিয়া ভাটের বর্তমান স্বামী রণবীর কাপুর।

ধারণা করা হচ্ছে, অতীত সম্পর্কের তিক্ততা ভুলে গিয়ে, বন্ধুত্বকে সম্মান জানিয়ে সিদ্ধার্থ-কিয়ারাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আলিয়া। রুপালি রাঙা সিকুইন শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরে গিয়েছিলেন আলিয়া। সঙ্গে স্বামী রণবীর নয়, আলিয়ার সঙ্গী অন্য পুরুষ! বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও উপস্থিত হয়েছিলেন রিসিপশনে।

সুত্র: আনন্দবাজার পত্রিকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: