সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম
অন্যের হাই দেখে নিজেরও হাই ওঠে, আর চোখে পানিইবা আসে কেন ১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা

মোসলেম উদ্দিনের শূন্য হওয়া আসনে ভোট ২৭ এপ্রিল

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ বুধবার সকালে কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল।

এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। তবে এ নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে না।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এর আগে ২০২৯ সালের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন এই আসনের সংসদ সদস্য জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল মারা যাওয়ায় চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। তখন অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানকে হারিয়ে জয়ী হন মোছলেম উদ্দিন আহমদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: