শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী

এলেন মৌসুমী, গেলেন পূর্ণিমা

নিউজ ডেস্ক :: দীর্ঘ ৪০ দিনের দুবাই সফর শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। বিমানবন্দরে তাকে বরণ করতে ছুটে যান স্বামী ওমর সানী। অন্যদিকে হালের আরেক চিত্রনায়িকা পূর্ণিমা গতকাল উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তবে তার এই সফর কোন কাজের জন্য নয়, অবসর যাপনের। স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর জন্যই তার এই সফর।

এদিকে মৌসুমীর ফিরে আসার ছবি ফেসবুকে প্রকাশ করেছেন ওমর সানী। ক্যাপশন দিয়েছেন, স্বাগতম, আলহামদুলিল্লাহ।’ আর পূর্ণিমা তার ফেসবুকে প্রকাশ করেছেন বিমানবন্দরে বসে থাকার কয়েকটি ছবি। সেখানে তিনি লিখেছেন- ‘ছুটির স্পন্দন’। পূর্ণিমার ছবিগুলো তুলেছেন তার স্বামী রবিন।

জানা গেছে, পূর্ণিমা ও রবিনের প্রায় মাস খানেকের এই সফরে তারা ঘুরে বেড়াবেন অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্থানে। আগামী মাসের মাঝামাঝিতে দেশের ফিরেই পূর্ণিমা অংশ নেবেন শুটিংয়ে।

আর মৌসুমী গত বছর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পরই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়েন চিত্রনায়িকা মৌসুমী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: