রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ উধাও

নিউজ ডেস্ক :: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ করে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

রাজধানীর পরীবাগের বাসিন্দা ব্যবসায়ী ফজলুল হক দুপুর সাড়ে ১২টায় জাগো নিউজকে বলেন, ঘণ্টাখানেক ধরে গ্রামীণফোনের কোনো সংযোগ পাচ্ছি না। তিনি উল্টো জানতে চান, গ্রামীণফোনের কি কোনো সমস্যা? আপনারা সাংবাদিকরা কেউ কিছু কি জানেন?

ময়মনসিংহের বাসিন্দা বিলকিস বানুর সঙ্গে হোয়াটআপে যোগাযোগ করলে তিনি বলেন, অনেকক্ষণ ধরে গ্রামীণফোনের নেটওয়ার্ক পাচ্ছি না। কী হয়েছে জানি না। প্রথমে ভেবেছিলাম আমার মোবাইলের সেটিংসে কোনো সমস্যা। এরপর ভাবলাম সিম নষ্ট হয়ে গেছে। পরে খোঁজ নিয়ে জানলাম গ্রামীণ সিম ব্যবহারকারী সবারই এক অবস্থা।

রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের আইনজীবী মো. জাবেদ ফেসবুকে লিখেছেন, ঘণ্টা দুই ধরে গ্রামীণ সিমের কোনো সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা?

মিজানুর রহমান নামের একজন লিখেছেন, মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা পাচ্ছেন কোনো এলাকায়?

এ বিষয়ে জানার জন্য গ্রামীণফোনের কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জাগো নিউজকে জানান, গ্রামীণফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে ঠিক কী সমস্যা হয়েছে জানি না। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এর আগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহকসেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: