শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম
শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য

শাকিব থেকে মুখ ফিরিয়ে নিলেন পূজা

নিউজ ডেস্ক :: সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা ‘মায়া’। শুরুতে জানা যায়, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। আর এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। তবে ‘মায়া’য় শাকিবের বিপরীতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিলেন পূজা। তার ভাষ্য, ‘আমি মায়া সিনেমাটি করছি না। আমার কাছে সহশিল্পীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গল্প।’

গত বছর জুলাইয়ে ‘মায়া’র সঙ্গে পূজার যুক্ত হওয়ার খবরটি জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। সে সময় শাকিব-পূজার ‘গলুই’ সিনেমাটি ছিল বেশ আলোচনায়। পাশাপাশি এই জুটিকে নিয়ে নানা গুঞ্জনও চলছিল শোবিজে।

অবশেষে পূজার পক্ষ থেকে পরিষ্কার করা হলো তিনি আর শাকিব খানের সঙ্গে নেই। নায়ক হিসেবে তার কাছে গল্পই বেশি গুরুত্বপূর্ণ আর সে কারণেই শাকিবের থেকে মুখ ফিরিয়ে নিলেন পূজা।

পূজা বলেন, ‘মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু, আমি “মায়া” সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পূজার যে দূরত্ব ছিল, তা আর নেই। ক’দিন আগেই জাজে কাছে ক্ষমা চেয়ে আবারও প্রতিষ্ঠানটির হয়ে কাজ করার ইচ্ছে জানিয়েছেন পূজা। আর জাজের পক্ষ থেকেও জানানো হয়, তারা এই চিত্রনায়িকাকে ক্ষমা করে দিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: