শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী

আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে: পরী

নিউজ ডেস্ক :: এখন আর একা নেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। সবার জানা, স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝে আছে অভিনয়ের ব্যস্ততাও। তবে আপাতত অভিনয়ে খুব একটা ব্যস্ত না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে পাওয়া যায় আগের মতোই।

তবে পরীর জীবনটা এলোমেলো করে দিয়েছে তার একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। এখন আর পরীর দিন-রাতের হিসাব মেলে না- এমনটাই জানালেন বিশ্বসুন্দরী’ খ্যাত এই চিত্রনায়িকা। যার কিছুটা হলেও প্রমাণ মেলে নায়িকার ফেসবুকে।

সম্প্রতি পরী এক পোস্টে জানিয়েছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’

পরীর এই স্ট্যাটাসে মন্তব্য করে চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’ উত্তরে পরী মজা করে লিখেছেন, ‘এর আগে ছেলের বাপ করত।’ এরপর মিতু লিখেছেন, ‘খুবই দুষ্ট আমরা।’ পরীর হ্যাঁ সূচক উত্তর ছিল একটি হাসির ইমোজি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: