শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম
মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী

দীপিকা-প্রিয়াঙ্কাকে পেছনে ফেললেন আলিয়া ভাট

নিউজ ডেস্ক :: বলিউড সেনসেশন আলিয়া ভাট এখন মাতৃত্ব উপভোগ করছেন। বিয়ের পরপরই কন্যা সন্তানের মা হয়েছেন। তাই অভিনয় থেকে কিছুটা দূরে তিনি। রণবীর কাপুর ও আলিয়া দম্পতির সুখের সময় কাটছে মেয়ে রাহাকে নিয়ে।

হ্যাপি কাপল হিসেবে খ্যাতি পাওয়ার পর এবার নতুন পালক যুক্ত হলো নায়িকার সঙ্গে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনসহ যেসব তারকা আন্তর্জাতিক মঞ্চ জয় করেছেন, তাদেরও পেছনে ফেলেছেন অভিনেত্রী।

২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম উঠে এসেছে বলিউডের এই নায়িকার। সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিলেন তিনি।

ম্যাগাজিনটির প্রতিবেদনে আলিয়া সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালটা চমৎকারভাবে শুরু করেন আলিয়া। ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ দিয়ে বছর শুরু করেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গেও দেখা গেছে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। ইতোমধ্যে একটি কন্যাসন্তানকেও স্বাগত জানিয়েছেন এই তারকা জুটি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এভাবে বলিউডকে অসাধারণ উপহার দিচ্ছেন এ নায়িকা।

এদিকে প্রভাবশালী নারীর তালিকায় মিলি অ্যালকুক, এমিলি কেরির মতো হলিউড তারকাদেরও নাম উঠে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: