শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

৩০ এপ্রিল হত্যা করা হবে সালমানকে, ফোনে হুমকি!

নিউজ ডেস্ক :: ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড ভাইজান সালমান খানকে। মার্চ মাসেই ই-মেইলে এ তারকাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে। কিন্তু এবার নিজেকে রকি ভাই দাবি করে সরাসরি মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে বলিউড তারকাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর চিন্তিত মুম্বাই পুলিশ। তারা অভিনেতাদের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছে না।

প্রতিবেদন থেকে জানা যায়, রকি যোধপুরের বাসিন্দা। সে স্বঘোষিত গোরক্ষক। আগামী ৩০ এপ্রিল খুন করা হবে সালমানকে, এমনই হুমকি দিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, সোমবার পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। তখন ফোন করা ব্যক্তি নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই পরিচয় দিয়ে সালমান খানকে ৩০ এপ্রিল প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে অনেক আগেই পুলিশ কাছে প্রমাণ এসেছে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং অভিনেতাকে হত্যার পরিকল্পনা করছে। এ কারণে তারকাকে ওয়াই প্লা ক্যাটাগরির সুরক্ষা প্রদান করা হচ্ছে। অন্যদিকে সালমানের ব্যক্তিগত দেহরক্ষীরাও তৎপর হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যোধপুরে সিনেমার শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমানের বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের কাঁটা হয়ে আছেন বলি নায়ক। এর আগে একাধিকবার তাকে শার্প শ্যুটার দিয়ে হত্যার জন্য চেষ্টা করেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে সে প্রকাশ্যে বলেছিল, যোধপুরে সালমানকে হত্যা করব আমরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: