শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম
ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো

‘বুবলী খুব ভালো করেছে’

নিউজ ডেস্ক :: মুক্তির জন্য প্রস্তুত হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত আরও একটি নতুন সিনেমা। নাম ‘লোকাল’। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। সম্প্রতি সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন।

কোনো কর্তন ছাড়াই দিয়েছেন ছাড়পত্র। বোর্ড সদস্য অরুণা বিশ্বাস এ সিনেমা প্রসঙ্গে বলেন, ‘খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরনের আরও সিনেমা নির্মাণের জন্য উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।

কাজী হায়াৎ বলেন, ‘বুবলী খুব ভালো করেছে। আদরও খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্নভাবে। পরিচালক খুব ভালো বানিয়েছে। একটি পলিটিক্যাল গল্প কত সুন্দরভাবে দেখিয়েছে।’

এদিকে সিনেমাটি প্রসঙ্গে শবনম বুবলী বলেন, ‘এটি আমাদের অনেক পরিশ্রমের সিনেমা। দিনশেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আমার বিশ্বাস মুক্তির পর সিনেমাটি দেখে দর্শকরা তৃপ্তি পাবেন।’ নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ঈদের পর একটি ভালো সময় দেখে মুক্তি দেওয়া হবে।

এদিকে আগামী ঈদে বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: