শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম
২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান

গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গায়িকা রক্ষিতা

মালয়েশিয়াতে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির গায়িকা রক্ষিতা সুরেশ। এ বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে এ তথ্য জানিয়েছেন এই গায়িকা।

গায়িকা জানান, তার পুরো জীবন ১০ সেকেন্ডের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে…। তবে, এয়ারব্যাগকে ধন্যবাদ, অন্যথায় আরও খারাপ কিছু ঘটতে পারত। যা কিছু ঘটেছে তার ফলে এখনও কাঁপছি, কিন্তু আমি সত্যিই সৌভাগ্যবতী যে, আমি, আমার ড্রাইভার, আমার সহযাত্রীরা প্রাণে বেঁচে ফিরেছি। আমাদের শরীরের বাইরে এবং ভিতরেও বেশকিছু আঘাত রয়েছে। তবে, সবাই ঠিক আছি। বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ এবং ভাগ্যবান। কৃতজ্ঞ…. ভাগ্যবান বলেই বেঁচে আছি।

রক্ষিতা সুরেশ ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি তামিল, হিন্দি, কন্নড় এবং তেলেগু সিনেমায় তার কাজের জন্য পরিচিত।

২০০৯ সালে রিয়েলিটি শো ‘লিটল স্টার সিঙ্গার’ জিতে খ্যাতির শীর্ষে উঠে আসেন রক্ষিতা, তারপর ২০১৫ সাল থেকে নিয়মিত প্লে-ব্যাক করছেন। ২০১৮ সালে স্টার বিজয় (তামিল) এ সম্প্রচারিত সুপার সিঙ্গার ৬-এর রিয়েলিটি শো’তে প্রথম রানার আপ হয়েছিলেন এই গায়িকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: