শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম
২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান

দিব্যর অভিনয়ে মুগ্ধ হয়ে ফুল পাঠালেন তামিল নায়িকা

দেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। তাদের ছেলে দুই জমজ ছেলে দিব্য ও সৌম্য। তারাও বাবা-মায়ের পথেই হাঁটছেন তারা। অভিনয় করে এরই মধ্যে বেশ সুনামও কুড়িয়েছেন। তারা শুধু নাটক নয়, সিনেমাতে নাম লিখিয়েছেন।

দিব্য তার মা অভিনেত্রী শাহনাজ খুশির সঙ্গে

দেশের সীমানা পেরিয়ে বাইরেও দিব্য ও সৌম্যর অভিনয় প্রশংসিত হচ্ছে। দিব্যর সম্প্রতি অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর-২’-এর অভিনয় দেখে ভারতের তামিল এবং বাংলা সিনেমার নায়িকা কথা নন্দী ভূয়সী প্রশংসা করেছেন।

দিব্য তার মা অভিনেত্রী শাহনাজ খুশির সঙ্গে

এ বিষয়ে দিব্যর মা অভিনেত্রী শাহনাজ খুশি জাগো নিউজকে বলেন, ‘মহানগর-২’- এর অভিনয়ে মুগ্ধ হয়ে, ভারতের বাংলা এবং তামিল ছবির অভিনেত্রী, কথা নন্দী দূর দেশ থেকে বাসায় ফুল পাঠিয়েছে দিব্যকে। প্রীতি জানিয়েছে।

খুশি আরও বলেন, তার প্রতিনিধির মাধ্যমে ফুল পাঠানোর পরে, হোয়াটস অ্যাপে ফোন করে অনেকক্ষণ কথা বলে তার সেই মুগ্ধতা কথা ব্যক্ত করে। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘কারাগার-২’ও তিনি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন।

দিব্য

এদিকে দিব্যকে আসছে ঈদের বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি ওয়েব সিরিজের কাজ করছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: